আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সির্ত শহরের স্থানীয় পরিষদের সদস্য আবু বাকর আল-ফারজানী বলেছেন : গাদ্দাফী’র লাশ তার গোত্র কাযাযেফাহ’কে; অর্থাৎ তার চাচাতো ভাইদের নিকট হস্তান্তর করা হবে, যাতে সিরত শহরের অজ্ঞাত কোন স্থানে তাকে দাফন করতে পারে।
জনাব আল-ফারজানী গাদ্দাফি’র গ্রেপ্তার ও হত্যা সম্পর্কে বলেন : সির্ত শহরের স্থানীয় পরিষদের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল (বৃহস্পতিবার ২০শে অক্টোবর) গাদ্দাফী’র গাড়ী বহর এ শহরের দক্ষিন অঞ্চলের উদ্দেশ্যে পলায়ন করার সময় হামলার শিকার হয়। তারা নিরাপদ থাকার জন্য পূনরায় সির্ত শহরের ২নং অঞ্চলে প্রত্যাবর্তন করে।
তিনি বলেন : যখন গাদ্দাফী বুঝতে পারলেন যে, এ শহর থেকে পালানো সম্ভব নয় তখন বাধ্য হয়ে একটি স্থানে আত্মগোপন করেন। অতঃপর বিপ্লবীরা ব্যাপক তল্লাশী’র পর কোনরূপ প্রতিরোধ ছাড়াই গাদ্দাফীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জনাব আল-ফারজানী বলেন : গ্রেপ্তারের পূর্বে গাদ্দাফী’র দুটি পা গুরুতর জখম হয়েছিল এবং মিসরাতায় নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
আল-ফারজানী আরো জানিয়েছেন : গাদ্দাফী’র লাশকে তার চাচাতো ভাইদের নিকট হস্তান্তর করা হবে, যাতে তাকে অজ্ঞাত কোন স্থানে দাফন করা সম্ভব হয় এবং তার সমর্থকরা তা হতে কোনরূপ অপব্যবহার করতে না পারে।
এদিকে এনটিসি ঘোষণা করেছে যে, পরিপূর্ণ স্বাধীনতার ঘোষণা আগামীকাল প্রদান করা হবে। ‘লিবিয়ায় সামরিক অভিযান বন্ধ করার বিষয়টি এনটিসি’র সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত’ ন্যাটো কর্তৃক এহেন ঘোষণা দানের পর পরিপূর্ণ স্বাধীনতার ঘোষণাকে পিছিয়ে দেয়া হয়েছে।#