আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সুলতান বিন আব্দুল আযিযের মৃত্যুর পর এদেশে তিনদিন সাধারণ শোক পালিত হয়েছে। সাধারণ শোক পালিত হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে আমির নায়েফ বিন আব্দুল আযিযকে এদেশের পরবর্তী যুবরাজ হিসেবে পরিচয় করানো হয়েছে।
সৌদি আরবের শাহী কার্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আযিয, আমির নায়েফকে নিজের উত্তরসূরী, উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসবে মনোনয়ন দিয়েছেন। তিনি এ বিষয়টি এদেশের বাইয়াত পরিষদেকেও অবগত করেছেন।
বলাবহুল্য, বাইয়াত পরিষদ, সৌদি আরবের বাদশাহ ও তার উত্তরসূরী নির্ধারণের দায়িত্ব পালন করে থাকে, এ পরিষদ আব্দুল আযিয আলে সৌদে’র পুত্র এবং তার নাতীদের দ্বারা গঠিত।
গত শনিবার সুলতান বিন আব্দুল আযিযের মৃত্যুর পর সৌদি আরবে ৩ দিন সাধারণ শোক ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার রাতে তিনদিন সাধারণ সমাপ্ত হওয়ার পর সৌদি আরবের বাদশা ‘আব্দুল্লাহ বিন আব্দুল আযিয আলে সৌদ’ নিজের উত্তরসূরী নির্ধারণ করেছেন।
বাদশা আব্দুল্লাহ’র ঘোষণার পূর্বে এদেশের বিভিন্ন মহলে এ বিষয় নিয়ে আলোচনা করতে শোনা গেছে যে, সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী নায়েফ বিন আব্দুল আযিযকেই বাদশার পরবর্তী উত্তরসূরী হিসেবে নির্বাচন করা হতে পারে।
বাদশা’র উত্তরসূরীর পদে আমির নায়েফকে নির্বাচন করা হলেও যেহেতু আমির সুলতান বিমান ও প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন তাই এ পদ দু’টি এখনো খালী রয়েছে।
আমির নায়েফ হচ্ছেন, সৌদি আরবে রাজতন্ত্রের প্রচলনকারী ‘বাদশা আব্দুল আযিয বিন আব্দুর রহমান আলে সৌদে’র ২১তম পুরুষ সন্তান। তার ছিলেন ৩২ জন স্ত্রী, যাদের হতে তিনি ৩২টি পুরুষ সন্তান লাভ করেছিলেন। তাদের মধ্য হতে এ পর্যন্ত ১৭ জন মৃত্যু বরণ করেছেন এবং ৫ জন বাদশাহে’র মসনদে বসতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, কিছু কিছু সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, সৌদি আরবের যুবরাজদের মধ্যে ক্ষমতা দখলের বিষয়ে টানাপোড়ন অব্যাহত রয়েছে। যে টানাপোড়ন আমির সুলতান বিন আব্দুল আযিযে’র মৃত্যুর পূর্বে তার অসুস্থ অবস্থাতেই চরম আকার ধারণ করেছিল।#