আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দক্ষিন আফগানিস্তান অবস্থিত জাতিসংঘের শরণার্থী ও জরুরী ত্রাণ বিষয়ক অধিদপ্তরের সম্মুখে একটি গাড়ীতে পেতে রাখা বোমার বিস্ফোরণে কমপক্ষে ৩ ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং অপর ২ জন আহত হয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, কান্দাহার শহরের পুলিশ সুপারের মুখপাত্র কুরযাঙ্গ গতকাল সোমবার বলেছেন : কান্দাহারে জাতিসংঘের জরুরী ত্রাণ বিষয়ক দপ্তরের সম্মুখে সন্ত্রাসীরা বিস্ফোরক দ্রব্য বহনকারী ঐ গাড়ীটির বিস্ফোরণ ঘটায়।
আফগান এ কর্মকর্তা জানিয়েছেন যে, উক্ত হামলার পর একদল সন্ত্রাসী উক্ত অধিদপ্তরে প্রবেশ করলে নিরাপত্তা বাহিনী’র সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে। এ সময় আফগান ও ন্যাটো বাহিনী’র সাথে সন্ত্রাসীদের ব্যাপক সংঘর্ষ বাধে।
কান্দাহার প্রদেশের মিডিয়া বিষয় কার্যালয় হতে আহমাদ ফায়সাল উক্ত হামলার সত্যতার কাথা স্বীকার করে জানিয়েছেন যে, উক্ত হামলায় ৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি উক্ত হামলার দায়িত্ব স্বীকার করেছে।
উল্লেখ্য, গত শনিবার কাবুলে বোমা বিস্ফোরণে ন্যাটো বাহিনী’র তত্ত্বাবধানে আফগানিস্তানে অবস্থানরত আন্তর্জাতিক বাহিনী’র ১৩ জন বিদেশী সৈন্য ও বেসামরিক কর্মচারী নিহত হয়েছে।#