২ নভেম্বর ২০১১ - ২০:৩০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে লিবিয়ার বিনগাজী শহরে পৌঁছেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ‘ড. আলী আকবার সালেহী’ লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের কর্মকর্তাদের সাথে দু’দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনার উদ্দেশ্যে লিবিয়ায় সফর করছেন।

এ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উভয় পক্ষের বিভিন্ন বিষয়, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, ন্যাটোর লিবিয়া ত্যাগ এবং ইমাম মুসা সাদর ইত্যাদি বিষয়ে লিবিয়ান কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

উল্লেখ্য, আজ বিকেলে জনাব সালেহী’র বিনগাজী থেকে ত্রিপোলীতে যাবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।#