১১ নভেম্বর ২০১১ - ২০:৩০

বাহরাইনের সামরিক বাহিনী’র সদস্য ‘আহমাদ ইবরাহিম আল মাদানী’ (২০), স্বৈরাচারী আলে খলিফা সরকারের কারাগারে নৃশংস নির্যাতনের শিকার হয়ে শাহাদত বরণ করেছেন। বাহরাইনের বিপ্লবের শুরু হতে এ পর্যন্ত ৪৯ জন্য ব্যক্তি শাহাদত বরণ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইন সামরিক বাহিনী’র এক সদস্যের শাহাদতের খবর প্রকাশিত হওয়ার পর স্বৈরাচারী আলে খলিফা সরকারের অপরাধকর্মের বইয়ে আরো একটি পৃষ্ঠা সংযোজিত হল।

প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০ বছর বয়স্ক আহমাদ ইবরাহিম আল মাদানী, স্বৈরাচারী আলে খলিফা সরকারের কারাগারে নৃশংস নির্যাতনের শিকার হয়ে শাহাদত বরণ করেছেন। নির্যাতনের শিকার বাহরাইনী এ নাগরিককে ৫ দিন পূর্বে গুরুতর আহত অবস্থায় ছেড়ে দেয়া হয়। তিনি গতকাল শুক্রবার শাহাদত বরণ করেন। শহীদের লাশ তার বাসভূমি ‘আল বালাদুল কাদিম’ অঞ্চলে গোপনে দাফন করা হয়েছে। স্বৈরাচারী সরকারী বাহিনী’র হুমকির কারণে তাকে গোপনে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

বাহরাইনী এ শহীদের পিতাও ছিলেন এদেশের সামরিক বাহিনী’র একজন কর্মকর্তা, তাকে হুমকি দিয়ে তার পুত্রের নিহত হওয়ার খবর প্রকাশ না করার জন্য বলা হলেও বাহরাইনের বেশ কিছু আইনজীবি আল মাদানির উপর আরোপিত নির্যাতন ও তার শাহাদতের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে বাহরাইনের রাজনৈতিক ব্যক্তিত্ব ‘সাইয়্যেদ জাফার আল আলাউয়ি’ ঘোষণা করেছেন যে, এমন অনেক শহীদ এখনো রয়েছে যাদের পরিবার ভয়ে তাদের নাম প্রকাশ করেনি, যাদের মধ্যে আহমাদ আল মাদানী ছিলেন অন্যতম।

বলাবাহুল্য, আহমাদ আল মাদানী’র শাহাদতের মধ্য দিয়ে বাহরাইনের গণবিপ্লবের শুরু হতে পর্যন্ত মোট ৪৯ জন শহীদ হয়েছে।#