১৪ ডিসেম্বর ২০১১ - ২০:৩০

সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলীয় শহর ‘আদলেব’-এ সৃষ্ট সংঘর্ষে এদেশের সামরিক বাহিনী’র এক জেনারেলকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সশস্ত্র সন্ত্রাসী’রা সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলীয় শহর আদলেব-এ সৃষ্ট সংঘর্ষে এদেশের সামরিক বাহিনী’র একজন জেনারেলকে হত্যা করেছে।

গত সোমবারও সিরিয়ার সীমান্তরক্ষী বাহিনী এ শহরের (আদলেব) সীমান্তে তুরস্ক হতে সিরিয়ায় অবৈধভাবে ১৫ সশস্ত্র ব্যক্তির প্রবেশে বাধা দেয়। তাদের বাধায় সৃষ্ট সংঘর্ষে সশস্ত্র ঐ দলের ২ ব্যক্তি নিহত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে হেমাছ শহরে গত সোমবার সিরিয়ার নিরাপত্তা বাহিনী’র সদস্যরা সন্ত্রাসী বাহিনী’র একটি গোপন ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের একজনকে হত্যা এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ সময় তাদের নিকট থাকা বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

মার্চ মাসের মাঝামাঝি সময় হতে সিরিয়ায় সরকারের প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে ও বিপক্ষে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের কর্তৃক সৃষ্ট সহিংসতায় এ পর্যন্ত এদেশের নিরাপত্তা বাহিনী’র শত শত সদস্য প্রাণ হারিয়েছে।

সিরিয়া বিরোধী কিছু কিছু দেশ ও কিছু কিছু পশ্চিমা দেশ সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে বেসামরিক লোক হত্যার অভিযোগে অভিযুক্ত করলেও দামেস্ক বলেছে যে, সশস্ত্র সন্ত্রাসী বাহিনী এ সকল সহিংসতা ও হত্যার নেপথ্যে মূল নায়কের ভূমিকা পালন করছে। আর এ সকল অরাজকতা ও বিশৃংখলা কিছু কিছু দেশের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে মনে করছে দামেস্ক।

গ্রেপ্তারকৃত সশস্ত্র সন্ত্রাসী দলের কিছু কিছু সদস্যদের স্বীকারোক্তি অনুযায়ী এদেশে বিভিন্ন সশস্ত্র অভিযান, বেসামরিক লোক ও নিরাপত্তা বাহিনী’র সদস্যদের হত্যা বৈদেশিকদের সহযোগিতা সংঘটিত হচ্ছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদেরকে সহযোগিতাকারী দেশসমূহ সিরিয়ায় বিশৃংখলা ও অরাজকতা সৃষ্টি এবং এদেশের সরকারের পতন ও তদস্থলে তাদের মনপূত সরকার বসানোর উদ্দেশ্যে এ পদক্ষেপ গ্রহণ করেছে। আর ঐ সকল দেশের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুসম্পর্ক রয়েছে।#