আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কিছুক্ষণ পূর্বে আমাদের পাকিস্তান সংবাদদাতা জানিয়েছে যে, এদেশের সীমান্তবর্তী শহর কোয়েটার ‘সারইয়াব’ স্ট্রীটে লাশকারে ঝাঙ্গাভী সন্ত্রাসী দলের সদস্যদের গুলিতে একজন শিয়া মুসলিম শাহাদত বরণ করেছে। শহীদ আলী হুসাইন কোয়েটা শহরের একটি ডাক্তারের চেম্বারের গার্ডের দায়িত্ব পালন করত।
উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর মাসের শুরু হতে এ পর্যন্ত মোট ৯ জন শিয়া মুসলিম ওয়াহাবী সন্ত্রাসীদের হামলায় শাহাদত বরণ করেছে। গত মাসেও ১১ জন শিয়া শাহাদত বরণ করেছিল।#
১৭ ডিসেম্বর ২০১১ - ২০:৩০
News ID: 284854
পাকিস্তানের কোয়েটা শহরে সন্ত্রাসী দল লাশকারে ঝাঙ্গাভী সন্ত্রাসীদের গুলিতে একজন শিয়া মুসলিম শাহাদত বরণ করেছে।