আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিশরীয় সৈন্যরা গতকাল মধ্যরাতে কায়রোর আত-তাহরির স্কয়ারে হামলা চালালে বিক্ষোভকারী ও আগ্রাসী সৈন্যদের মাঝে তীব্র সংঘর্ষ বাঁধে। প্রায় ১ হাজার বিক্ষোভকারী সাথে মিশরীয় সৈন্যদের ঐ স্কয়ারের একটি অংশে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষ শুরু হওয়ার পর হাজার হাজার বিক্ষোভকারী আশে পাশের বিভিন্ন সড়কে ছত্রভঙ্গ হয়ে যায়।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্ণনানুযায়ী গত দুই দিনে আত-তাহরির স্কয়ার ও এর আশেপাশে সংঘর্ষসমূহে ১০ জন সক্রিয় ব্যক্তিত্ব নিহত এবং ৪৪০ জন আহত হয়েছে। বিক্ষোভকারীরা দেশে সামরিক শাসনের ইতি টানার দাবীতে আন্দোলনে নেমেছে।
উল্লেখ্য, মিশরের সশস্ত্র বাহিনী’র উচ্চতর পরিষদ ২৫শে জানুয়ারীর আন্দোলনে মোবারক সরকারের পতনের পর হতে এ দেশের ক্ষমতা গ্রহণ করে। অধিকাংশ মিশরীয়রা মনে করে যে, সশস্ত্র বাহিনী’র উচ্চতর পরিষদ বিপ্লবের মূল উদ্দেশ্যগুলোকে বাস্তবায়িত করেনি। ২৫শে জানুয়ারীর বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল দূর্নীতির মোকাবেলা করা ও গণতন্ত্র ভিত্তক সরকার গঠন করা।#