আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : স্বৈরাচারী আলে খলিফা সরকার কর্তৃক এদেশের জনগণের উপর দমনমূলক অমানবিক হামলার শিকার হয়ে গতকাল বিকেলে বাহরাইনের আরো এক নাগরিক শাহাদত বরণ করেছে।
গত বৃহস্পতিবার (১৫ই ডিসেম্বর) এদেশের স্বৈরাচারী সরকারের ভাড়াটে সৈন্যরা ‘আল মাক্বশা’ অঞ্চলের বাসিন্দাদের মাঝে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে বিষাক্ত গ্যাস ছোঁড়ে। ঐ বিষাক্ত শ্বোসনের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ‘আব্দে আলী আল মাওয়ালী’ (৫৮)-কে হাসপাতালে ভর্তি করা হয়। বাহরাইনের এ নাগরিক গত দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর গতকাল শনিবার (১৭ই ডিসেম্বর) শাহাদত বরণ করেছেন।
আব্দে আলী আল মাওয়ালী’র শাহাদতের মধ্য দিয়ে বাহরাইনের গণবিপ্লবের শহীদদের সংখ্যা ৫৫-তে পৌঁছেছে।
বলাবাহুল্য, গতকাল বিকেলে বাহরাইনী বিপ্লবের ৫৪তম শহীদ ‘আলী আহমাদ রাযী আল কাসসাবে’র জানাযাতেও স্বৈরাচারী আলে খলিফা সরকারের ভাড়াটে সৈন্যরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যদিও এ সম্পর্কে বিস্তারিত কোন খবর এখনো প্রকাশিত হয় নি।#