আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানের খায়বার পাখতুন প্রদেশের হাঙ্গু অঞ্চলের ‘লুদী খীল’ গ্রামের বাসিন্দা শহীদ ‘তাতহীর হুসাইন’ গত ৫ দিন পূর্বে অপহৃত হয়েছিল। তার লাশ কিছুক্ষণ পূর্বে সুমারী সড়কে পাওয়া গেছে।
সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের সন্ত্রাসীরা পাকিস্তানের এ অসহায় পাকিস্তানী উপর নির্মমভাবে অত্যাচার চালানোর পর তাকে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায়। গতকাল তার জন্মদিন ছিল এবং গতকাল সে শাহাদত বরণ করেছে। এ নিয়ে চলতি মাসে পাকিস্তানে মোট ১১ জন শিয়াকে হত্যা করেছে পাকিস্তানের বিভিন্ন জঙ্গী সংগঠনের সন্ত্রাসীরা।
এদিকে গতকাল শহীদ লেফ্টেন্যান্ট ‘এরতেজা আব্বাসে’র লাশ –যিনি পাকিস্তানের উত্তর অঞ্চলে তালেবান সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে শহীদ হয়েছিলেন- গতকাল দাফন করা হয়েছে।#