আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লেবাননের নিরাপত্তা বিভাগ সিরিয়াতে বিপুল সংখ্যক আল কায়েদা সন্ত্রাসী প্রবেশের তথ্য দিয়েছে।
লেবাননের নিরাপত্তা বিভাগ আরো জানিয়েছে যে, আল কায়েদা সন্ত্রাসীরা বাশার আল আসাদ সরকারের বিরোধী হিসেবে সিরিয়ায় প্রবেশ করেছে, যাতে বাশার সরকার বিরোধীদের সহযোগিতায় এদেশে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে। সন্ত্রাসীরা সিরিয়ার সীমান্তবর্তী শহর ‘উরসাল’ দিয়ে এদেশে প্রবেশ করেছে।
লেবাননের নিরাপত্তা বিভাগ এ বিষয়ে উদ্বিগ্ন। কেননা আল কায়েদা সন্ত্রাসীদের সিরিয়ায় প্রবেশ লেবাননের জনগণের জন্যও মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এ কারণে বিগত সপ্তাহগুলো লেবাননের প্রধানমন্ত্রী ‘নাজিব মিকাতী’র উপস্থিতিতে অনুষ্ঠিত সভাগুলোতে এ বিষয়ের উপর পর্যালোচনা করা হয়েছে।
এদিকে ‘উরসাল’ শহরের কর্মকর্তারা এ বিষয়টিকে দৃঢ়তার সাথে নাকচ করে দিয়েছে। তারা মনে করছে যে, লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এদেশের পত্র-পত্রিকায় এ বিষয়ক যে সকল সংবাদ প্রকাশিত হয়েছে তার কারণে ‘উরসাল’ শহরের জন-জীবন ও ব্যবসায়িক ক্ষেত্রে বিপর্যয়ের নেমে আসতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ সিরিয়ার উরসাল সীমান্তবর্তী লেবাননের এলাকাসমূহে সৈন্য মোতায়েনের জন্য লেবাননের প্রতি আহবান জানিয়েছেন।#