২৬ ডিসেম্বর ২০১১ - ২০:৩০

কিছুক্ষণ পূর্বে পাকিস্তানের করাচী শহরে এক শিয়া যুবক সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের সন্ত্রাসীদের হামলায় শাহাদাত বরণ করেছে। এ যুবকের শাহাদাতের মধ্য দিয়ে চলতি মাসে পাকিস্তানে সর্বমোট ১৬ জন শিয়া শাহাদত বরণ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কিছুক্ষণ পূর্বে ৩০ বছর বয়স্ক এক যুবক করাচী’র ‘আওরাঙ্গি’ বিকল্প সিটিতে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের গুলিতে শাহাদত বরণ করেছেন।

এ প্রতিবেদনের ভিত্তিতে ‘আশরাফ আব্বাসে’র পুত্র ‘নাইয়ার আব্বাস’ এ পরিবারের দ্বিতীয় শহীদ। ইতিপূর্বে গত ২০শে অক্টোবর এ পরিবারের সর্বকনিষ্ট সদস্য ‘ইমরান আব্বাস’ সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় শাহাদাত বরণ করেছিলেন।

বলাবাহুল্য, এ দুই সহোদর উক্ত অঞ্চলে অনুষ্ঠিত শোক মিছিলসমূহের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনকারী দলের সক্রিয় সদস্যদের অন্যতম। নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনকারী ঐ দলটি ‘সারবাযানে সাজ্জাদিয়া’ নামে প্রসিদ্ধ।

এ যুবকের শাহাদতের মধ্য দিয়ে পাকিস্তানে চলতি মাসে বিভিন্ন সন্ত্রাসী হামলায় ১৬ জন শিয়া শাহাদাত বরণ করেছেন।#