১ জানুয়ারি ২০১২ - ২০:৩০

গতকাল স্বৈরাচারী আলে খলিফা বাহিনী’র কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাহরাইনের ১৬ বছর বয়সী শহীদের জানাযা সম্পন্ন হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের ১৬ বছর বয়স্ক শহীদ ‘হাশেম সাঈদে’র জানাযা গতকাল (২রা জানুয়ারী) ‘ওয়াদিয়ান’ কবরস্থান হতে উত্তোলিত হয়। পরবর্তীতে তাকে ‘খারেজিয়াহ’ কবরস্থানে দাফন করা হয়।

এ প্রতিবেদনের ভিত্তিতে তার জানাযার অনুষ্ঠান স্বৈরাচারী আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনী’র কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এমনভাবে যে, ‘সাতরাহ’ অঞ্চলের দিকে গামী সকল সড়ককে স্বৈরাচারী সরকারের ভাড়াটে সৈন্যরা বন্ধ করে দেয়।

উল্লেখ্য, কড়া নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করে বাহরাইনের সাধারণ জনগণ উক্ত জানাযায় অংশগ্রহণের জন্য এসে উপস্থিত হয়ে বাহরাইনের এ নবযুবক শহীদের জানাযায় অংশগ্রহণ করে।#