১ জানুয়ারি ২০১২ - ২০:৩০

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, ইন্দোনেশিয়ার ‘মাদুরাহ’ দ্বীপের অন্তর্ভুক্ত ‘সাম্পাঙ্গ’ অঞ্চলের শিয়াদের উপর উগ্র সালাফীদের সহিংসতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি এমন যে, উক্ত অঞ্চলের অধিবাসীরা তীব্র ভয়ের মাঝে দিনাতিপাত করছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিশ্বের সর্বাধিক মুসলিম বসবাসকারী দেশে আহলে বাইত (আ.) এর অনুসারীরা উগ্র ওয়াহাবীদের হুমকি ও সহিংস হামলার সম্মুখীন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, ইন্দোনেশিয়ার ‘মাদুরাহ’ দ্বীপের অন্তর্ভুক্ত ‘সাম্পাঙ্গ’ অঞ্চলের শিয়াদের উপর উগ্র সালাফীদের সহিংসতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি এমন যে, উক্ত অঞ্চলের অধিবাসীরা ব্যাপক ভয় ও শংকার মাঝে দিনাতিপাত করছে। উগ্র সালাফীরা এ অঞ্চলের বাসিন্দাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। তারা ভয়ভীতি প্রদর্শন ছাড়াও সাম্পাঙ্গ অঞ্চলের বাসিন্দাদের বাসগৃহ ও স্কুলসমূহে অগ্নিসংযোগ করছে।

ইতিমধ্যে এ অঞ্চলের শিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট আলেম ‘শেইখ তাজুল মুলুক’ বেশ কয়েকবার উগ্র ওয়াহাবীদের হুমকির সম্মুখীন হয়েছেন। তার কর্মস্থল এবং বাসগৃহে হামলা চালিয়ে উগ্র ওয়াহাবীরা তাকে উক্ত অঞ্চল হতে বিতাড়িত করেছে।

শেইখ তাজুল মুলুক মহররম মাসের দিনগুলিতে উগ্র ওয়াহাবীদের সহিংসতা সম্পর্ক বলেন : প্রতি বছর এ অঞ্চলের শিয়ারা ইমাম হুসাইন (আ.) এর স্মরণে শোক মজলিশের আয়োজন করে থাকে। উগ্র সালাফীরা বিক্ষোভ প্রদর্শন পূর্বক উক্ত শোক অনুষ্ঠান বন্ধের দাবী জানিয়েছিল।

তিনি বলেন : তারা শুধুমাত্র বিক্ষোভ প্রদর্শন করে ক্ষান্ত হয়নি বরং যে সকল শিয়ারা শোক মজলিশে অংশগ্রহণ করত তাদেরকে তারা হুমকি দিত এবং তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদেরকে তাদের বাড়ী ও এলাকা হতে বের করে দিত। যখন তারা শোক মজলিশে অংশগ্রহণকারী শিয়াদের বিরোধিতার মুখোমুখি হত তখন তারা রাতের আঁধারে ঐ সকল শিয়াদের বাসগৃহে অগ্নিসংযোগ করতো।

জনাব শেইখ তাজুল মুলুক ইন্দোনেশিয়ার সাম্পাঙ্গ অঞ্চলের শিয়াদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বলেন : বর্তমানে শিয়ারা অবরোধের শিকার। তাদের অর্থনৈতিকভাবে চরম অবরোধের মুখোমুখি হয়ে দিনাতিপাত করছে এবং তাদের অধিকাংশই অর্থনৈতিকভাবে সচ্ছল নয়।

বলাবাহুল্য, সাম্পাঙ্গ অঞ্চলে ৩ শতাধিক শিয়া মুসলিম বসবাস করে। এদের মধ্য হতে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া উগ্র ওয়াহাবীদের হুমকির সম্মুখীন হয়ে উক্ত অঞ্চল ত্যাগ করে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

ইন্দোনেশিয়ার সাম্পাঙ্গ অঞ্চলে উগ্র ওয়াহাবীদের কর্তৃক ধ্বংসকৃত কিছু বাড়ীর ছবি

উগ্র ওয়াহাবীদের কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ করে বাড়ী হতে বের করে দেয়ার পর সাম্পাঙ্গ অঞ্চলের শিয়াদের মানবেতর জীবন যাপনের দৃশ্য