আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কারবালা প্রদেশের উত্তর অঞ্চলে ইমাম হুসাইন (আ.) এর যায়েরদের উদ্দেশ্যে গতকাল ৮ই জানুয়ারী ঘটানো দু’টি বিস্ফোরণে ২ ব্যক্তি শহীদ হয়েছে, এ ঘটনায় অপর ১৩ জন যায়ের আহত হয়েছে।
কারবালা প্রদেশের এক পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে : ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা পালন করার উদ্দেশ্যে কারবালা অভিমূখে রওনা হওয়া যায়েরদের পথে দু’টি বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ২ ব্যক্তি শহীদ এবং অপর ১৩ জন আহত হয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে কারবালার উত্তরে অবস্থিত ‘আল ওয়ান্দ’ ও ‘আল হুসাইনিয়াহ’ অঞ্চলে ঐ দু’টি বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ধারণা করা হচ্ছে যে, শহীদদের সংখ্যা বাড়তে পারে।
উল্লেখ্য, কারাবালা প্রদেশটি বাগদাদ হতে ১০৮ কিলোমিটার দক্ষিনে অবস্থিত।#