আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল কর্নেল ‘আসগার কাররার রাজাভী’ করাচীর ‘আওরাঙ্গি টাউন’ এলাকায় সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের সদস্যদের হামলায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে যে, কর্নেল রাজাভী’র উপর হামলার সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দু’টি শিশুও গুরুতর আহত হয়। তাদের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এদিকে করাচী শহরের ‘নিউ করাচী’ এলাকায় সিপাহে সাহাবা সন্ত্রাসীরা একটি শিয়া পরিবারের উপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা এ পরিবারের কর্তা (পিতা) কে বেদম প্রহার করলে তিনি অজ্ঞান হয়ে যান। এ সময় সন্ত্রাসীরা তার ১৬ বছর বয়স্ক কিশোর পুত্র ‘এহতেশামে’র শিরোচ্ছেদ করেছে।
শিয়াদের উপর হামলার প্রতিবাদে শিয়ারা করাচীর ‘রাজাভীয়াহ’ ইমামবাড়ীতে সমবেত হয়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে।
উল্লেখ্য, গত পরশু রাতে সার্দার মুহাম্মাদের পুত্র নেসার আহমাদ বাড়ীতে ফেরার পথে কোয়েটা শহরের ‘সারয়াব’ স্ট্রীটে সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের সদস্যদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করে।
বলাবাহুল্য, এ ৩ জনের শাহাদাতের মধ্য দিয়ে চলতি মাসে পাকিস্তানে শিয়া শহীদদের সংখ্যা ১৩ –তে পৌঁছেছে।#