৫ ফেব্রুয়ারি ২০১২ - ২০:৩০

সিরিয়া ও ইয়েমেনে হামলার পরিকল্পনা বাদ দিয়ে বাহরাইনের জনগণের ফরিয়াদে কান দিন সৌদি আরবের প্রখ্যাত একজন আলেম, বাহরাইনের জনগণকে সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করে বলেছেন : প্রচার মাধ্যমসমূহ কর্তৃক বাহরাইনী জাতির প্রতি অবহেলা করার পরও বাহরাইনের জনগণের দৃঢ়তা এ বিষয়টি প্রমাণ করে যে, তাদের গণবিপ্লবের বিজয় অতি সন্নিকটে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘শেইখ হাসান ফারহান আল মালেকী’ বাহরাইনের জনগণের ধৈর্য্য ও শান্তিপূর্ণ বিক্ষোভের প্রশংসা করেন। তিনি সিরিয়া ও ইয়েমেনের উপর হামলার চিন্তা বাদ দিয়ে বাহরাইনে সৃষ্ট বিপর্যয় হতে এ দেশটিকে বের করে আনার ক্ষেত্রে উপায় খোঁজার জন্য আরব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।

শেইখ হাসান ফারহান মালেকী বলেন : বাহরাইনের গণবিপ্লব মানবিক সাংস্কৃতি ও জাতিগত অধিকারের উপর দৃঢ়। আরবি বিপ্লবসমূহের মধ্য হতে এদেশের গণবিপ্লব সবচেয়ে পরিপূর্ণ।

তিনি বলেন : প্রচার মাধ্যম কর্তৃক জনগণকে সমর্থন না করার পরও যেভাবে এদেশের জনগণ দৃঢ় ও অটল রয়েছে তা হতে বোঝা যায় যে, বাহরাইনের বিপ্লবের বিজয় অতি নিকটে।

জনাব ফারহান মালেকী এ সময় হত্যা, নির্যাতনসহ নারী, চিকিত্স, খেলোয়াড় ও আইনজীবিদেরকে গ্রেপ্তারের মাধ্যমে এদেশের জনগণকে দমন করার তীব্র নিন্দা জানান।

বলাবাহুল্য, শেইখ হাসান ফারহান মালেকী সৌদি আরবের প্রখ্যাত একজন গবেষক ও লেখক। ইতিমধ্যে তার গবেষণালব্ধ উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

ফারহান মালেকী তাকফিরী দলসমূহ হতে নিজেকে দূরে সরিয়ে উগ্র সালাফীদের বিরুদ্ধে বিশেষতঃ উগ্র ওয়াহাবীদের বিরুদ্ধে বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। এ সকল গ্রন্থ রচনার কারণে তিনি বেশ কয়েকবার উগ্র সালাফীদের হামলার শিকার হয়েছেন এবং কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন।#