৫ ফেব্রুয়ারি ২০১২ - ২০:৩০

বুশাহর প্রদেশে ইসলামি বিপ্লবের মহান নেতার প্রতিনিধি এবং বু শাহরের প্রধান জুমআর খতিব বলেছেন : শিয়া ও সুন্নি মাযহাবের ঐক্যের বন্ধন ছেঁড়ার নয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আয়াতুল্লাহ গোলাম আলী সাফায়ী বু শাহরী গতরাতে (রবিবার, ৫ই ফেব্রুয়ারী) নাখলে তাক্বী জামে মসজিদে বলেন : মহানবী হযরত মুহাম্মাদ (স.) মানব জাতিকে অজ্ঞতা হতে পরিত্রাণ দিয়েছেন, আর নিজের উত্তম গুণাবলীর মাধ্যমে মানুষকে মহাশিক্ষা প্রদান করেছেন।

তিনি বলেন : জনগণের জন্য মহানবী (স.) এর প্রচেষ্টা, তাঁর উত্তম গুণাবলীর অন্যতম। মহানবী (স.) এর সমগ্র অস্তিত্ব ছিল আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর নির্দেশ পালনে পরিপূর্ণ।

বু শাহরের জুমআর খতিব বলেন : ইসলামি বিপ্লব, ইসলামি জাগরণের সূর্যোদয়ের ন্যায়, আর ইসলাম ধর্ম দিনের পর দিন শক্তিশালী হচ্ছে। আমাদের বিপ্লব অন্যান্য অনেক মুসলিম দেশে ইসলামি জাগরণের উত্স হিসেবে বিবেচিত হয়েছে।

মুসলমানদের মাঝে বিভেদ সৃ্ষ্টির উদ্দেশ্যে শত্রুদের বিভিন্ন অপচেষ্টার প্রতি ইশারা করে তিনি বলেন : বৃহৎ শক্তিগুলো এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার বিরোধীরা মুসলমানদের মাঝে বিভেদ ও ফাঁটল সৃষ্টির লক্ষ্যে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের এ কাজ তাদের জন্য কোন ফল বয়ে আনবে না এবং বিশ্বের মুসলমানরা দিনের পর দিন পরস্পরের নিকটবর্তী হচ্ছে।

আয়াতুল্লাহ সাফায়ী বু শাহরী, ‘আসলাভিয়েহ’ ও ‘কাঙ্গান’ অঞ্চলে শিয়া ও সুন্নি মাযহাবের অনুসারীদের পরস্পরের পাশে অবস্থানের প্রতি ইশারা করে বলেন : ইসলামি বিপ্লবের বিজয়ের পর, শত্রুদের বিভেদ সৃষ্টিকারী কোন নীতিই ইরানে সফল হয়নি।

তিনি, মহানবী (স.) কে সকল উত্তম গুণাবলীর সমষ্টি ও পরিপূর্ণ মানব হিসেবে আখ্যায়িত করে বলেন : মহানবী (স.) এর বরকতময় অস্তিত্ব ন্যায়বিচার প্রতিষ্ঠার সুসংবাদ স্বরূপ এবং তাঁর জন্মের সাথে সাথে অত্যাচারীদের প্রসাদে ধ্বস শুরু হয়েছিল।#