৭ ফেব্রুয়ারি ২০১২ - ২০:৩০

বাহরাইনের এক আলেম স্বৈরাচারী সরকারের ভাড়াটে সন্ত্রাসীদের ছোঁড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়ার পর তাকে সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অতঃপর তিনি ডাক্তারদের শত চেষ্টাও সত্ত্বেও হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় শাহাদাত বরণ করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনী শিয়া আলেম ‘হুজ্জাতুল ইসলাম শেইখ সাঈদ আল শেইখ ঈসা’, স্বৈরাচারী সরকারের ভাড়াটে বাহিনী’র ছোঁড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেছেন।

আলে খলিফা অবৈধ সরকারের বাহিনী ‘আল কাদাম’ অঞ্চলের বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে নিষিদ্ধ বিষাক্ত গ্যাস ব্যাবহার করে। ঐ বিষাক্ত গ্যাস শরীরে প্রবেশের পর শিয়া ঐ আলেম গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, অতঃপর দ্রুত তার ফুসফুস ওয়াশ করার পরও তা কোন ফল দেয়নি এবং শেইখ সাঈদ ঈসা আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

উল্লেখ্য, বাহরাইনি শিয়া এ আলেমের শাহাদাতের মধ্য দিয়ে বাহরাইনের গণবিপ্লবের শুরু হতে এ পর্যন্ত সর্বমোট ৬৯ জন বাহরাইনি শাহাদাত বরণ করেছেন।#