আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) ও তাঁর বংশধারার ষষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী বাংলাদেশী ছাত্রদের উপস্থিতিতে ইরানের কোম নগরীতে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ায়ে কুমাইল তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত মাহফিলের কর্মসূচী শুরু হয়। অতঃপর হযরত মুহাম্মাদ (স.) এর শানে ও ষষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.) এর শানে বিভিন্ন কবিতা ও কাসিদা পরিবেশন করেন বাংলাদেশী ছাত্ররা।#