আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আযামাত আব্বাস গতকাল রাত ৮ টার সময় ‘এবত আবাদ’ অঞ্চলের অন্তর্ভূক্ত ‘হারী পুর’ এলাকায় অবস্থিত তার বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেন।
ফেব্রুয়ারী মাসে এ নিয়ে দুই জন আহলে বাইত (আ.) এর মাযহাবের অনুসারী শিয়া বিরোধী সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করলেন।
এদিকে গতকাল করাচীর ‘আযাম বাস্তী’ এলাকায় সিনেটর ‘সৈয়দ ফয়সাল রেজা আবেদী’র এক আত্মীয় ‘সৈয়দ আরশাদ নাকাভী’ এবং তার ড্রাইভার সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন।
বলাবাহুল্য, তিনি ইতিপূর্বে বেশ কয়েকবার সন্ত্রাসীদের কর্তৃক হত্যার হুমকির সম্মুখীন হয়েছিল।
পাকিস্তান হতে আবনা প্রতিবেদক আরো জানিয়েছে যে, আজ সকালে সিপাহে সাহাবা সন্ত্রাসীরা এদেশের একটি ইমামবাড়ীতে অগ্নিসংযোগ করেছে।
অপর এক প্রতিবেদনে বলা হয়েছে যে, চলতি মাসের ১৮ তারিখে মাগরিব ও এশার নামাযান্তে করাচীর শিয়ারা শহীদ আসকারী রেজার চল্লিশার অনুষ্ঠান শেষে ‘আনচোলী’ এলাকায় অবস্থিত ‘আমরুহা গ্রাউন্ড’-এ বিশাল সমাবেশে অংশগ্রহণ করবে। এ সময় তারা এদেশে শিয়া হত্যা ও শিয়া মাযহাবের পবিত্র নিদর্শনসমূহের প্রতি অবমাননার প্রতিবাদ জানাবে।#