আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাক পুলিশের বরাত দিয়ে জানা গেছে যে, বাগদাদের পূর্বে অবস্থিত ঐ পুলিশ অফিসার কলেজে আজ (১৯শে ফেব্রুয়ারী) এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৫ ব্যক্তি নিহত এবং অপর ২১ জন আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, আত্মঘাতী ঐ ব্যক্তি বোমা সমৃদ্ধ একটি বেল্ট কোমরে বেঁধে বাগদাদের ঐ কলেজের মূল প্রবেশ দ্বারে নিজেকে বিস্ফোরিত করে। মূল প্রবেশ দ্বারে যখন ভীড় ছিল, আত্মঘাতী বোমাধারী ঐ ব্যক্তি তখন বিস্ফোরণটি ঘটায়।
উল্লেখ্য, এ হামলা এমতাবস্থায় ঘটানো হল যখন ইরাকের ভাইস প্রেসিডেন্ট ‘তারেক আল হাশেমী’ ও তার দেহরক্ষীরা ইরাকের বিভিন্ন অঞ্চলে ১৫০টি সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।#