২০ ফেব্রুয়ারি ২০১২ - ২০:৩০

সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে যে, ইসলামি ইতিহাসের প্রথম মসজিদ নষ্ট করে ১০ কোটি রিয়াল (সৌদি মুদ্রা) ব্যয়ে পূনরায় নির্মাণ করা হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের ইসলামি ও ওয়াকফ মন্ত্রণালয় ইসলামি ইতিহাসের প্রথম মসজিদ; ‘মসজিদে কোবা’ নষ্ট করে পূনরায় তা নির্মাণের বিষয়ে পর্যালোচনা শুরু করেছে। মসজিদটি ১০ কোটি সৌদি রিয়াল ব্যয়ে সংস্কার ও সম্প্রসারণ করা হবে।

এ প্রকল্প মদিনা মুনাওয়ারা সম্প্রসারণের বাজেটের আওতাভূক্ত –এ কথা উল্লেখ করে সৌদি আরবের ঐ মন্ত্রণালযের কর্মকর্তা ‘মুহাম্মাদ আমিন বিন খাতরী’ বলেন : এ প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা শেষে এবং প্রয়োজনীয় অনুমোদন লাভের পর শুরু হবে।

তিনি মদিনা মুনাওয়ারা’র ‘মাসজিদুশ শুহাদা’র নষ্ট ও পূনরায় নির্মাণের কথা উল্লেখ করে বলেন : উক্ত মসজিদ ৮ হাজার স্কয়ার মিটার ভূমির উপর এবং ২৪ মাসে নির্মিত হবে।

এদিকে বিন খাতরী মদিনা মুনাওয়ারা প্রদেশের বিভিন্ন মসজিদ সম্প্রসারণ ও সংস্কারের কথা উল্লেখ করে জানিয়েছেন যে, এ প্রকল্পে প্রায় ৬১৬.৯ মিলিয়ন সৌদি রিয়াল (৬১ কোটি ৬৯ লাখ রিয়াল) ব্যয় হবে।

বলাবাহুল্য, সৌদি আরবের ওয়াহাবীদের কর্তৃক প্রাচীন মসজিদসমূহের সম্প্রসারণের ওজুহাতে ঐ সকল মসজিদ ধ্বংস ও বিনষ্টের কাজ দীর্ঘ বছর ধরে অব্যাহত রয়েছ। সর্বশেষে তারা ‘মসজিদে সাবয়া’ (সাত মসজিদ) ভেঙ্গে দিয়ে তদস্থলে শুধুমাত্র একটি মসজিদ নির্মাণ করেছে।#