আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আযারবাইজান ও জায়নবাদী ইসরাইলের মাঝে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে ইসরাইলের নিকট হতে ১.৬ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ক্রয় করবে আযারবাইজান।
জায়নবাদী ইসরাইলের কর্মকর্তারা এ চুক্তির কথা সত্যায়িত করে কয়েকটি ড্রোন, এন্টি মিসাইলসহ বেশ কিছু অস্ত্র চুক্তি করার কথা জানিয়েছেন।
তেলআবিব এমতাবস্থায় বাকু’র –আযারবাইজানের রাজধানী- সাথে এ চুক্তিতে স্বাক্ষর করলো যখন এ গুজব সর্বক্ষেত্রে রটানো হয়েছে যে, ইসরাইল ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে। অপরদিকে বাকু হতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংবাদিক গ্রেপ্তারকে কেন্দ্র করে দু’দেশের মাঝে সৃষ্ট টানাপোড়ন এবং ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যায় আযারবাইজান কর্তৃক ইসরাইলী গোয়েন্দা সংস্থা মুসাদকে সহযোগিতার বিষয়টি আরো প্রকট আকার ধারণ করলো।
সামরিক বিষয়ে বিশেষজ্ঞদের মতে এ চুক্তির মাধ্যমে ইসরাইল, ইরানি সীমান্তের দিকে আরো এক ধাপ এগিয়ে এলো।#