আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র ঘোষণা করেছেন : দেশের প্রচলিত আইনের ভিত্তিতে সকল প্রকার বিক্ষোভ, মিছিল, অনশন পালন এবং এ ধরণের কর্মের প্রতি আহবান জানানো ইসলামি শরিয়তের ভিত্তি বিরোধী ও সৌদি আরবের সামাজিক আইন পরিপন্থী।
উক্ত বিবৃতিতে উল্লেখিত হয়েছে : সরকার নিরাপত্তা বাহিনীকে এ ক্ষমতা প্রদান করেছে যাতে নিরাপত্তার বিনষ্টকারীদের মোকাবেলায় প্রয়োজনীয় সকল প্রকার পদক্ষেপ নিতে পারে।
সৌদি আরবের শিয়া অধ্যুষিত অঞ্চল ‘আল শারকিয়া’র অধিবাসীরা দীর্ঘদিন পূর্বে হতে তাদের অধিকারের দাবীতে এবং বৈষম্যতা দূর করার দাবীতে প্রতি সপ্তাহে প্রতিবাদ মিছিল করছে।
সৌদি আরবের সরকারী বাহিনী এ সকল শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় এবং তাদের দিকে টিয়ার গ্যাস ছোঁড়ে এবং গুলি চালায়। সৌদি সরকারের কর্তৃক এ ধরণের দমনমূলক আচরণের ফলে এ পর্যন্ত অসংখ্য সৌদি নাগরিক শহীদ এবং আহত হয়েছে। গত শুক্রবারেও বিশিষ্ট আলেম ‘তওফিক আল আমেরে’র মুক্তির দাবীতে ‘আল শারকিয়া’ অঞ্চলে বিক্ষোভ করেছে এ অঞ্চলের জনগণ।
উল্লেখ্য, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদেশের অভ্যন্তরে সকল প্রকার বিক্ষোভ মিছিল অপরাধ এবং গুনাহ হিসেবে গন্য করে, কিন্তু ইতিপূর্বে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী ‘সাউদ আল ফয়সাল’ তিউনিশিয়ায় আয়োজিত সিরিয়া বিষয়ক এক সভায় সিরিয়ার সরকার বিরোধীদের উদ্দেশ্যে অস্ত্র প্রেরণ এবং তাদেরকে সহযোগিতার প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেন।#