৪ মার্চ ২০১২ - ২০:৩০

পুলিশ ও নিরাপত্তা বাহিনী’র সদস্যদের সামনে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন ‘সাজ্জাদ হুসাইন’ নামক করাচীর এক শিয়া যুবক।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আজ –সোমবার ৫ই মার্চ- সাজ্জাদ হুসাইন নামক করাচীর এক শিয়া যুবক, পুলিশ ও নিরাপত্তা বাহিনী’র সদস্যদের সামনেই সিপাহে সাহাবা সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেছেন। তিনি করাচী’র ‘গুলশান ইকবাল’ অঞ্চলের ‘হুসাইনী হাজারা গুট’ মহল্লায় সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলার শিকার হন।

উল্লেখ্য, শহীদ সাজ্জাদ হুসাইন, শহীদ দিদার আলীর পুত্র; যিনি চলতি মাসে শাহাদাত বরণকারী পাকিস্তানী শিয়াদের মধ্যে সর্বপ্রথম শহীদ হন।#