৬ মার্চ ২০১২ - ২০:৩০

জর্ডান কাস্টম্‌স ঘোষণা করেছে যে, ইরাকের উদ্দেশ্যে প্রেরিত বৃহৎ এক অবৈধ অস্ত্র চালান গ্রেপ্তার করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া ইসরাইলি অস্ত্রসহ বৃহৎ এক অস্ত্রের চালান ইরাক সীমান্তে গ্রেপ্তারের কয়েকদিন পার না হতেই অপর এক বৃহৎ অবৈধ অস্ত্রের চালান ধরা পড়েছে জর্ডান সীমান্তে। বৃহৎ এ চালানটি ইরাকের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল।

জর্ডান পত্র-পত্রিকা জানিয়েছে যে, এদেশের কাস্টমস পুলিশ একটি বৃহৎ অবৈধ অস্ত্র চালান গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যা চীন হতে জর্ডানের উপর দিয়ে ইরাকে যাওয়ার কথা ছিল।

জর্ডান কাস্টমসের প্রধান অফিসার ‘গালেব কাসেম আল সারায়েরাহ’ এ সম্পর্কে জানিয়েছেন : এদেশের কাস্টমস পুলিশ সকল অবৈধ পাচারের মোকাবেলায় সক্রিয়।

জর্ডান কাস্টমস কর্তৃক প্রদত্ত বিবৃতিতে এ বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে যে, এ চালানে বিভিন্ন প্রকারের গান, দূরবীন ও লেজারের অস্ত্রসহ বিভিন্ন ধরণের ১০ হাজার অস্ত্র রয়েছে।#