৬ মার্চ ২০১২ - ২০:৩০

স্পেন, সিরিয়ার বিরোধী পশ্চিমা বিশ্বের নীতির প্রতি একাত্বতা ঘোষণা করতে সিরিয়ায় নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।

আল ইয়াওম আল সাবে’র বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পশ্চিমা দেশসমূহের সিরিয়া বিরোধী পদক্ষেপ হতে স্পেনও পিছিয়ে নেই। স্পেন সিরিয়ায় অবস্থিত নিজের দূতাবাসের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

১ মাস পূর্বে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দামেস্ক হতে নিজের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। সিরিয়ায় স্পেন দূতাবাস বন্ধের বিষয়ে স্পেনের এ মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি।

ইতিপূর্বে ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও যুক্তরাষ্ট্র একই ধরণের পদক্ষেপে দামেস্কে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়।

উল্লেখ্য, এ সকল পশ্চিমা দেশ সিরিয়ার বিরুদ্ধে এমন ধরণের পদক্ষেপ গ্রহণ করলেও তারা বাহরাইনের স্বৈরশাসক আলে খলিফার নৃশংসতার বিষয় নিরব রয়েছে এবং সিরিয়ায় বাদশা আল আসাদের সরকারের বিষয়ে সকল বাস্তবতা দেখা সত্ত্বেও এ দেশটির উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে।#