১১ মার্চ ২০১২ - ১৯:২২

মালয়েশিয়ার সংবাদ সূত্রসমূহ জানিয়েছে যে, গাজা উপত্যাকায় একটি হাসপাতাল নির্মাণে অর্থ বিনিয়োগ করবে মালয়েশিয়া।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মালয়েশিয়ার সংবাদ সূত্রসমূহের বরাত দিয়ে জানা গেছে যে, মালয়েশিয়া গাজায় একটি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে। হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় পর্যালোচনা ও পর্যবেক্ষণ সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে একটি টিম গাজায় পৌঁছেছে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ‘আহমাদ আইজলান’ উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ফিলিস্তিনী জনগণের সমর্থনে মালয়েশিয়ার অবস্থানের কথা উল্লেখ করে বলেন : এ হাসপাতাল নির্মাণ, জায়নবাদী ইসরাইলের অমানবিক পদক্ষেপের বিরুদ্ধে অসহায় ফিলিস্তিনী জনগণের কষ্টের সামান্য উপশম হবে বলে আমরা আশাবাদী।

এ হাসপাতাল ১০ কোটি রিঙ্গিত অর্থ ব্যয়ে ১০ তলায় নির্মিত হবে। এতে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত প্রয়োজনীয় মেশিন ও উপকরণ, ক্লিনিক, ফার্মেসী, শিশুদের খেলাধুলার জন্য বিশেষ প্রাঙ্গন এবং গ্রন্থাগারও থাকবে।

বলাবাহুল্য, ইতিপূর্বে সংবাদ সূত্রসমূহ ঘোষণা করেছিল যে, গাজায় বসবাসরত ফিলিস্তিনীদের সেবা দানের উদ্দেশ্যে শিশুদের জন্য বিশেষ হাসপাতাল মালয়েশিয়ার ইসলামি সংস্থার অর্থ বিনিয়োগে নির্মিত হবে।

উল্লেখ্য, গাজা উপত্যকায় শুধুমাত্র একটি হাসপাতাল রয়েছে এবং তাতে প্রয়োজনীয় উপকরণাদিও নেই।#