আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের গণবিপ্লবের ৭২তম শহীদ ‘ফাজেল মীর্জা উবাইদী’র জানাজা বিপুল সংখ্যক বাহরাইনী’র অংশগ্রহণের মধ্য দিয়ে গত ১০ই মার্চ এদেশের ‘আল দারাজ’ অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের বিপ্লবী জনতা ছাড়াও শহীদের জানাযায় বাহরাইনের শিয়া নেতা আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম উপস্থিত ছিলেন। তিনি উক্ত জানাযায় উপস্থিত হয়ে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শহীদ ‘ফাজেল মীর্জা আল উবাইদী’ (২২) মানামা’র ‘আল দারাজ’ অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি গত ২রা মার্চ শুক্রবার শান্তিপূর্ণ এক মিছিলে অংশগ্রহণের সময় স্বৈরাচারী আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনী’র সদস্যের গুলিতে গুরুতর আহত হন।
মাথায় আঘাত পাওয়া আল উবাইদীকে তখনই হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের শত চেষ্টাকে বৃথা করে তিনি ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে গত ১০ মার্চ শাহাদাত বরণ করেন।#