আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘আয়েদ আল কারনী’কে জুমআর নামাযে খোতবা প্রদান করতে দেয়ায় তিউনিশিয়ার ‘বাজাহ’ শহরের ‘ইবনে আব্বাস’ মসজিদের পেশ ইমাম ‘মুহাম্মাদ ইকরাম আল ওয়াসলাতি’কে বরখাস্ত করেছে এদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
আল ওয়াসলাতি অন্য এক ওয়াহাবী মুফতিকে জুমআর নামাযের খোতবা প্রদানের অনুমতি দানের বিষয়ে তদন্ত করার জন্য এ মন্ত্রাণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
‘আয়েদ আল কারনী’ সৌদি আরবের অন্যতম মুফতি এবং আলে সৌদ পরিবারের অত্যন্ত কাছের লোক। তিনি তিউনিশিয়ার বিভিন্ন শহরে তার সফর শুরু করেছেন। তাকফির (অন্যকে কাফের আখ্যায়িত করা) বিষয়ক ফতওয়া প্রদানের জন্য সৌদি এ মুফতির কুখ্যাতি রয়েছে। সর্বশেষ ফতওয়ায় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট ‘বাশার আল আসাদে’র হত্যাকে হালাল বলে ঘোষণা দিয়েছিলেন, যা ব্যাপক সমালোচনার ঝড় তোলে।
অবশ্য আল ওয়াসলাতী সাংবাদিকদেরকে জানিয়েছেন যে, ইবনে আব্বাস শহরে ‘আয়েদ আল কারনী’র আগমন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অবগত ছিলেন।
‘আল নাহদ্বাহ’ মুভমেন্টের সভাপতি ‘হেমাদী আল জাবালী’র সৌদি সফরের এক মাস পর ‘আয়েদ আল কারনী’র তিউনিশিয়া সফর শুরু হয়েছে।
তিউনিশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, জাবালী’র সৌদি আরব সফর, সৌদি কর্মকর্তাদেরকে নিশ্চয়তা দিতে এবং সৌদি আরবের ওয়াহাবী পরিবারের নিকট বাইয়াতের উদ্দেশ্যে করেছেন।
এরই ধারাবাহিকতায় তিউনিশিয়ার ‘আমাল’ পার্টির সভাপতি ‘আব্দুল মাজিদ আল বাদাভি’ বলেছেন : তিউনিশিয়ার অভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের মতামতকে এদেশের সমাজের উপর চাপিয়ে দেয়ার শর্তে সৌদি আরব ও কাতার তিউনিশিয়াকে আর্থিক সহযোগিতা দেবে।#