২৬ মার্চ ২০১২ - ১৯:৩০

সৌদি আরবের ওয়াহাবী মুফতি মহানবী (স.) এর প্রতি অবমাননায় মুসলমানরা ক্ষুব্ধ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের ওয়াহাবী মুফতি ‘মুহাম্মাদ আল উরাইফী’ এবার সংযুক্ত আরব আমিরাতের এক চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে দাবী করেছেন যে, মদপান হারাম হওয়ার পূর্বে কেউ কেউ মহানবী (স.) কে মদ উপহার দিত, মহানবী (স.)ও ঐ মদ বিক্রয় বা উপহার হিসেবে প্রদান করতেন। (নাউজুবিল্লাহ)

ওয়াহাবী এ মুফতি আরো দাবী করেছেন : মদ, অপবিত্র নয়; কেননা মদপান হারাম হওয়ার পর জনগণ তাদের মদপূর্ণ বোতল রাস্তায় খালি করেছিল, আর এ কারণে নামাযের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় সাহাবাদের পায়ে মদ লেগে যেত।#