৩০ মার্চ ২০১২ - ১৯:৩০

গতকাল বিকেলে বাহরাইনের স্বৈরাচারী সরকারী বাহিনী’র গুলিতে আহত ১৮ বছর বয়স্ক বাহরাইনী যুবক ‘আহমাদ ইসমাঈল’ আজ সকালে শহীদ হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : স্বৈরাচারী আলে খলিফা সরকারের বাহিনী’র গুলিতে গতকাল (শুক্রবার, ৩০শে মার্চ) ১৮ বছরের এক বাহরাইনী যুবক গুরুতর আহত হয়। গতকাল বিকেলে আহত হওয়া ‘আহমাদ ইসমাঈল’ (১৮) আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

বাহরাইনের স্বৈরাচারী সরকারের বাহিনী’র ছোঁড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ও তাদের গুলিতে শহীদ হওয়া বাহরাইনীদের সংখ্যা ৮১ জন-এ পৌঁছেছে।#