আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কাতারের প্রধানমন্ত্রী ‘হামাদ বিন জাসেম’ আজ দুপুরে ইস্তাম্বুলে অবস্থিত ‘সিরিয়ার মিত্র’ শীর্ষক বৈঠকে বলেছেন : সিরিয়ায় সন্ধি রক্ষার্থে আরব ও আন্তর্জাতিক সৈন্য প্রেরণের বিষয়টি ভেবে দেখা উচিত। তিনি এ সভায় সিরিয়া সরকারের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
হামদ বিন জাসেম, জাতিসংঘ ও আরবলীগের প্রতিনিধি ‘কুফি আন্নানে’র সিরিয়া প্রেরণ বিষয়টির প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন : সিরিয়ার জনগণের জন্য প্রয়োজনীয় সকল সাহায্য প্রেরণ করতে হবে।
সিরিয়ার সকল সরকার বিরোধীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ‘সিরিয়া জাতীয় পরিষদ’ নামক দলের প্রতি তিনি আহবান জানান।#