৪ এপ্রিল ২০১২ - ১৯:৩০

‘তারেক আল হাশেমী’ এমতাবস্থায় সৌদি আরবে প্রবেশ করলেন যখন ইরাকের কুর্দিস্তান জোটের এক সদস্য আশাবাদ ব্যক্ত করেছেন যে, তিনি যেন এ অঞ্চলে আর ফিরে না আসেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কাতারের বিভিন্ন সূত্র ঘোষণা করেছে যে, ইরাকের পলাতক ভাইস প্রেসিডেন্ট ‘তারেক আল-হাশেমী’ কাতার ত্যাগ করেছেন।

কাতারের ঐ সকল সূত্র তারেক আল হাশেমী’র পরবর্তী গন্তব্যের বিষয়ে কোন কথা উল্লেখ না করলেও জানিয়েছে যে, কাতারের মন্ত্রীসভার সদস্য ‘শেইখ হামাদ বিন নাসের বিন জাসেম আলে সানী’, ‘তারেক আল হাশেমী’কে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

এদিকে ইরাকের কুর্দিস্তান জোটের সদস্য ‘মাহমুদ উসমান’, তারেক আল হাশেমী’ পূনরায় কুর্দিস্তান ফিরে আসবেন না বলে আশাবাদ ব্যক্ত করে বলেন : তারেক আল হাশেমী’র বিষয়ে কুর্দিস্তান ও ইরাকের কেন্দ্রীয় সরকারের সম্পর্কে ফাঁটল ধরেছে।

অপরদিকে আল-আরবিয়াহ নিউজ চ্যানেল, তারেক আল হাশিমের সৌদি আরব গমন ও এদেশের পররাষ্ট্রমন্ত্রী ‘সাউদ আল-ফায়সালের সাথে তার সাক্ষাতের তথ্য প্রকাশ করেছে।#