৬ এপ্রিল ২০১২ - ১৯:৩০

দিনের পর দিন পাকিস্তানে শিয়াদের অবস্থার অবনতি ঘটছে। গত ২ দিনে দুই জন পাকিস্তানি শিয়া, সিপাহে সাহাবা সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেছেন। সন্ত্রাসী এ দলের সদস্যরা শিকারপুর অঞ্চলে শিয়াদের পবিত্র নিদর্শনের প্রতিও অবমাননা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দিনের পর দিন পাকিস্তানের শিয়াদের অবস্থা অবনতির দিকে যাচ্ছে এবং গত দুই দিনে এদেশে আহলে বাইত (আ.) এর ২ জন অনুসারী শাহাদাত বরণ করেছেন।

চলতি মাসের ২২তম শহীদ

গত বৃহস্পতিবার (৫ই এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টায় করাচী’র ‘বাফার জোন’ অঞ্চলের ‘দেহলী লাউন’ এলাকায় আলী রেজা’র পুত্র ‘আমের আব্বাস’ নামক এক শিয়া মুসলিম সিপাহে সাবাহা সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন।

২০ বছর বয়স্ক এ যুবক ‘গিলগীত’ অঞ্চলের বাসিন্দা এবং করাচী’র উর্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

উল্লেখযোগ্য সংখ্যা শিয়া নিখোঁজ

‘এক্সপ্রেস নিউজ’ নামক সংবাদ বিষয়ক ওয়েব সাইট দাবী করেছে যে, তিন দিন পূর্বে ‘রাওয়ালপিন্ডি’ হতে ‘স্কার্দু’ যাওয়ার পথে ৫০ জন যাত্রী নিখোঁজ হয়েছে, তাদের সম্পর্কে কোন খবর এ পর্যন্ত পাওয়া যায়নি, বলা হচ্ছে নিখোঁজ যাত্রীদের অধিকাংশই শিয়া মাযহাবের অনুসারী।

২৩তম শহীদ

গতকাল ভোরে গোলাম রেজা’র পুত্র ‘গোলাম আব্বাস’ সিপাহে সাহাবা সন্ত্রাসীদের কর্তৃক শাহাদাত বরণ করেছেন। ৩৫ বছর বয়স্ক গোলাম আব্বাস করাচী’র ‘মালির’ এলাকার একটি কম্পিউটার বিক্রয় কেন্দ্রে কাজ করতো। তার কর্মস্থলে তার উপর হামলা চালানো হয় এবং তিনি শহীদ হন।

পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ

ধারাবাহিকভাবে শিয়া হত্যার প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরের শিয়ারা বিক্ষোভ প্রদর্শন করেছে। ‘শিকারপুরে’ থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে এবং এ শহরে সিপাহে সাবাহা সন্ত্রাসীদের গূলিতে একজন শিয়া আহত হয়েছেন। ওয়াহাবীপন্থী সিপাহে সাবাহা দলের সন্ত্রাসীরা এ শহরে শিয়াদের পবিত্র নিদর্শনের প্রতিও অবমাননা করেছে।#