আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানের সন্ত্রাসী দলের হাতে শিয়া হত্যার ধারাবাহিকতায় আজ সকালে ৮ জন শিয়া শাহাদাত বরণ করেছেন। দেশের বালুচিস্তান রাজ্যের কোয়েটা শহরে সিপাহে সাহাবা সন্ত্রাসীরা শিয়াদেরকে বহনকারী একটি ট্যাক্সির উদ্দেশ্যে গুলি চালালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পাকিস্তান হতে আবনা প্রতিবেদক জানিয়েছে যে, ৮ শিয়া মুসলিম কয়েক মিনিটের মধ্যে পরিচালিত দু’টি হামলায় শহীদ হয়েছেন।
প্রথম হামলা : ‘হাজারা বিকল্প’ সিটি হতে একটি ট্যাক্সি ‘আলামদার’ স্ট্রীটের দিকে যাওয়ার পথে ‘বুরুরী’ স্ট্রীটে সন্ত্রাসীদের হামলার শিকার হয়, এতে ট্যাক্সিতে থাকা ৬ জন শিয়াই শাহাদাত বরণ করেন।
দ্বিতীয় হামলা : প্রথম হামলার কয়েক মিনিট পরেই, ‘সাবযেল’ স্ট্রীটে অপর সন্ত্রাসী হামলাটি চালানো হয়। এতে ২ ব্যক্তি শহীদ এবং অপর ৩ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদেরকে হাসপাতালে স্থানান্তরিত করে এবং প্রতিবারের ন্যায় সন্ত্রাসীরা বিনা বাধায় ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, বিগত ১৫ দিনে পাকিস্তানে সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের হামলায় ১০০ জন শিয়া শহীদ হয়েছেন, যাদের মধ্যে ১৫ জন গত তিন দিনে কোয়েটা শহরে শহীদ হয়েছেন।#