৪ মে ২০১২ - ১৯:৩০

কাযাকিস্তানের বিশিষ্ট শিয়া ব্যক্তিত্ব, ধর্ম প্রচারক ও ধর্ম ভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ‘আলহাজ্ব মায়েল খান বাইরাম ওভ’ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

জনাব মায়েল খান বাইরাম ওভ দীর্ঘ বছর প্রচেষ্টার পর কাযাকিস্তানের ‘চু’ শহরে ‘ইমাম আলী (আ.)’ মসজিদ নির্মাণে সক্ষম হন, যা আহলে বাইত (আ.) এর মাযহাবের পরিচিতি তুলে ধরা এবং মুসলমানদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা ও অন্যান্য বরকতময় কার্যক্রমের কারণ হয়েছে। তিনি সাংস্কৃতিক অঙ্গনে এবং ইসলাম ধর্ম ও শিয়া মাযহাবের প্রচারে ব্যাপক ভূমিকা রেখেছেন।

মরহুম বাইরাম ওভ ছিলেন আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের প্রাথমিক সদস্যদের একজন এবং আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার বিভিন্ন সম্মেলন ও কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) এ শিয়া ব্যক্তিত্বের ইন্তেকালে যুগের ইমাম (আ. ফা.), কাযাকিস্তানের শিয়াসমাজ, তার বন্ধুমহল এবং তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।#