১২ মে ২০১২ - ১৯:৩০

‘বুকু হারাম’ সন্ত্রাসী দলের সদস্যরা নাইজেরিয়ার বিশিষ্ট শিয়া আলেম ‘আলহাজ্ব মুহাম্মাদ আলী’র বাড়ীতে হামলা চালিয়ে এ শিয়া আলেমকে তারই বাসভবনে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। শহীদ মুহাম্মাদ আলী’র লাশ মুসলমানদের কর্তৃক নিয়ন্ত্রিত একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নাইজেরিয়ার বিশিষ্ট শিয়া আলেম ‘আলহাজ্ব মুহাম্মাদ আলী’ গত শুক্রবার (১১ই মে), উগ্র ওয়াহাবীদের সাথে জড়িত সন্ত্রাসী দল ‘বুকু হারামে’র সন্ত্রাসীদের হামলা, নাইজেরিয়ার উত্তর অঞ্চলীয় শহর ‘কানু’তে অবস্থিত তার বাসভবনে শহীদ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন : ‘বুকু হারামে’র সন্ত্রাসী দলের সশস্ত্র ব্যক্তিরা মুহাম্মাদ আলী’র বাড়ীতে হামলা চালায়। এ সময় জনাব মুহাম্মাদ আলী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, অতঃপর সন্ত্রাসী শিয়া এ আলেমের উপর গুলি চালিয়ে তাকে হত্যা করে। শিয়া এ আলেমের লাশ বর্তমানে এ শহরের মুসলমানদের নিয়ন্ত্রিত একটি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী গতকাল শনিবার (১২ই মে), ‘বুকু হারাম’ সন্ত্রাসী দলের অন্যতম নেতা ‘সুলাইমান মুহাম্মাদ’কে কানু শহর হতে গ্রেপ্তার করেছে।

নাইজেরিয়া পুলিশের মুখপাত্র ঘোষণা করেছে যে, সন্ত্রাসী দলের ঐ নেতাকে গ্রেপ্তারের পর তাকে রাজধানী ‘আবুজা’তে স্থানান্তরিত করা হয়েছে এবং এ বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

তিনি আরো বলেন : এ দলের অপর এক সদস্যকে সপরিবারে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাড়ী হতে বিপুল পরিমাণে অস্ত্র ও হাতবোমাসহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, উগ্র ওয়াহাবীদের সাথে সম্পৃক্ত ‘বুকু হারাম’ দলের সন্ত্রাসীরা এ অবধি নাইজেরিয়ায় বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং এ সকল ঘটনার দায়িত্বও তারা স্বীকার করেছে। এদেশের বিভিন্ন গীর্জায় সন্ত্রাসী হামলা ও বোমা বিস্ফোরণ এ দলটির সন্ত্রাসী তত্পরতার অন্যতম দৃষ্টান্ত। এছাড়া চলতি বছরের শুরু হতে এ পর্যন্ত ‘বুকু হারাম’ সন্ত্রাসীদের হামলায় ১৮০ জন ব্যক্তি প্রাণ হারিয়েছে।#