আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সন্ত্রাসীরা ‘আযাদ কাশমীর’ অঞ্চলের অন্তর্ভুক্ত ‘চানারী’ অঞ্চলে গতরাতে (১৪ই মে) একটি গাড়ীর উপর হামলা চালিয়েছে। এতে ‘সৈয়দ আফতাব হুসাইন কাযেমী’ নামক আহলে বাইত (আ.) এর এক অনুসারী শহীদ এবং অপর ৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে যে, গাড়ী যাত্রীরা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দানের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পাকিস্তান হতে প্রাপ্ত অপর এক প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, এদেশের বালুচিস্তান রাজ্যের ‘কোয়েটা’ শহরে মুহাম্মাদ তাহের ও মুহাম্মাদ কাদীর নামক ২ শিয়া যুবক শহরের জয়েন্ট স্ট্রীটে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন।
বলাবাহুল্য, চলতি মাসের ১৫ দিন অতিবাহিত হতে না হতেই এ নাগাদ ১৭ জন পাকিস্তানী শিয়া এদেশের সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন।#