১৭ জুন ২০১২ - ১৯:৩০

মহানবী (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রুয়ান্ডার রাজধানী’র ‘রামিরা’ অঞ্চলে অবস্থিত ‘ইমাম আলী (আ.)’ মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এ অনুষ্ঠান আজ ১৮ই জুন রুয়ান্ডার রাজধানী কিগালী’র শিয়া অধ্যুষিত দ্বিতীয় অঞ্চল ‘রামিরা’য় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হয়ে মাগরিবের নামায অবধি অব্যাহত থাকবে। এতে রুয়ান্ডার ধর্মীয় ও বিশিষ্ট শিয়া ব্যক্তিত্ববর্গসহ অন্যান্য মাযহাবের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারীও উপস্থিত থাকবেন। এতে ইমাম আলী (আ.) মসজিদের পেশ ইমাম ‘হাসান বাগারোকা’ মহানবী (স.) এর নৈতিক বৈশিষ্ট্যের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।#