২৫ জুন ২০১২ - ১৯:৩০

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম বাদ্রারহুডের প্রার্থী মুহাম্মাদ মুরসী’কে বিজয়ী হিসেবে ঘোষণার পর তার পরিবারও রাষ্ট্রপতি ভবনে স্থানান্তরিত হওয়ার জন্য প্রস্তুতি নেবে। বর্তমান মুরসী ছাড়াও তারা পরিবারের উপর দৃষ্টি দিচ্ছে গণমাধ্যমসমূহ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বর্তমানে সবার দৃষ্টি মিশরের নতুন প্রেসিডেন্টের উপর –যিনি প্রথমবারের মত জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন- থাকলেও তার স্ত্রী ‘নাজলা মাহমুদে’র প্রতিও দৃষ্টি দিয়েছে গণমাধ্যমসমূহ।

নাজলা মাহমুদ নির্বাচনী প্রচারণার সময় মুহাম্মাদ মুরসী’র সাথে সাথেই থাকতেন। সম্পর্কে তিনি ছিলেন প্রেসিডেন্ট মুরসী’র মামাতো বোন এবং ১৯৬২ সালে তিনি কায়রো’তে জন্মগ্রহণ করেন।

মুহাম্মাদ মুরসী ও নাজলা মাহমুদ ১৯৭৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, বর্তমানে তাদের ৪টি পুত্র এবং ১টি কন্যা সন্তান রয়েছে।

নাজলা মাহমুদ, মুরসী যুক্তরাষ্ট্রের অধ্যায়নের সময় মুসলিম ব্রাদারহুডে যোগদান করেন এবং মিশরে প্রত্যাবর্তনের পর একজন সক্রিয় সদস্য হিসেবে মুসলিম ব্রাদারহুডের দাতব্য ও শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হন।

মিশরের পত্র-পত্রিকাকে দেওয়া সর্বশেষ সাক্ষাতকারে জনাবা নাজলা মাহমুদ বলেছেন, মিশরের ফার্স্ট লেডি হওয়ার প্রতি কোন আকর্ষণ তার নেই। কেননা ইসলামি শিক্ষার ভিত্তিতে প্রেসিডেন্ট একটি জাতির সেবক ও খাদেম। অতএব, তার স্ত্রীয়ও মিশরের খাদেম হিসেবে বিবেচিত।

তিনি অপর এক সাক্ষাতকারে বলেছেন, প্রেসিডেন্ট ভবনে জীবন-যাপনের কোন ইচ্ছাই তার নেই।

জনাবা নাজলা বর্তমানে কায়রো’তে পূর্বের তুলনায় একটি বড় বাড়ী কেনার চিন্তা করছেন। কেননা ৫ সন্তানসহ একটি পরিবারের জন্য এবং বর্তমানে আগত অতিথিদের জন্য বর্তমান বাড়ীটি নিতান্তই ছোট।#