২৫ জুন ২০১২ - ১৯:৩০

জাম্বিয়ান মুসলমানদের উপস্থিতিতে এদেশের রাজধানীতে অবস্থিত ইমাম রেজা (আ.) মসজিদে হযরত ইমাম হুসাইন (আ.), হযরত আবুল ফাজলিল আব্বাস (আ.) ও হযরত ইমাম যায়নুল আবেদীন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পালিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইমাম হুসাইন (আ.), ইমাম সাজ্জাদ (আ.) ও হযরত আব্বাস (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে জাম্বিয়ার রাজধানী লোযাকায় অবস্থিত ইমাম রেজা (আ.) মসজিদে বিশেষ অনুষ্ঠান পালিত হয়েছে।

এ অনুষ্ঠান মাগরীব ও এশার নামাযের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে পাকিস্তানী শিয়া আলেম ‘শেইখ আহসান’, ‘ইসলাম অবশিষ্ট থাকার নেপথ্যে ইমাম হুসাইন (আ.) এর ভূমিকা’র উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এ সময় তিনি ইমাম হুসাইন (আ.) এর পথ অবলম্বনের প্রতি গুরুত্বারোপ করেন।

এরপর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাবেরী বক্তব্য রাখেন। তিনি ইমাম সাজ্জাদ (আ.) এর জীবনী’র উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে ইমাম সাজ্জাদ (আ.) এর ‘রেসালাতুল হুকুক’ পুস্তিকা হতে মানুষের উপর আল্লাহর অধিকার, মানুষের নিজের উপর নিজের অধিকার ও মানুষের উপর তার প্রতিবেশীদের অধিকারের বিষয় তুলে ধরেন।

উল্লেখ্য, প্রতিযোগিতার আয়োজন, দোয়ায়ে ফারাজ পরিবেশন এবং আপ্যায়ন ছিল এ অনুষ্ঠানের অন্যতম কর্মসূচী।#