আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জেদ্দায় অবস্থিত ইরাকি বাণিজ্য দূতের কার্যালয়ের সংবাদ সূত্র জানিয়েছে যে, বাইতুল্লাহিল হারামের যায়ের’রা (যেয়ারতকারীরা) ওমরাহ পালন শেষে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ঐ সকল যায়েরদের অধিকাংশই স্বপরিবারে ওমরাহ পালন করতে সৌদি আরবে এসেছিলেন।
বিশ্বস্ত এ সূত্র আরো জানিয়েছে : ইরাকের বাণিজ্য দূতের কার্যালয়ের নিকট নিখোঁজ ঐ সকল ব্যক্তিদের নামের তালিকা রয়েছে। নিখোঁজ হওয়া মোট ৫৫ জন যায়েরের মাঝে নারী, শিশু ও বৃদ্ধরাও রয়েছেন।
উল্লেখ্য, এ সকল যায়েরদের নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত কোন সংবাদ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।#