৩০ জুন ২০১২ - ১৯:৩০

সিরিয় কর্মকর্তারা সম্প্রতি জর্ডানের নিরাপত্তা বিভাগের কয়েকজন অফিসারকে হোমস শহর হতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তাদের নিকট হতে জর্ডানের সামরিক বাহিনী’র ২০০টি ইউনিফর্মও উদ্ধার করা হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লেবাননের সপ্তাহিক ‘আল-সোবাত’ পত্রিকার ওয়েব সাইটে এ পত্রিকার সর্বশেষ সংখ্যায় লিখেছে যে, সম্প্রতি সিরিয়ার বিষয়ে জর্ডানের ব্যাপক হস্তক্ষেপের প্রমাণ পেয়েছে সিরিয় কর্মকর্তারা।

বিশ্বস্ত এক সূত্রের বরাত দিয়ে এ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সিরিয়ার হোমস শহর হতে সিরিয় সৈন্যরা জর্ডানের নিরাপত্তা বিষয়ক বিভাগের কয়েকজন অফিসারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ইতিপূর্বে সিরিয় কর্মকর্তারা ইউরোপের ফ্রান্সসহ অন্যান্য দেশের এজেন্টদেরকে হোমস শহর হতে গ্রেপ্তার করেছিল।

এছাড়া দামেস্ক গত বছর তুরস্কের ৪৯ জন সৈন্য ও নিরাপত্তা বিভাগের অফিসারদেকে গ্রেপ্তার করেছিল, যাদেরকে মুক্ত করার জন্য আনকারা ব্যাপক চেষ্টা করেও ব্যর্থ হয়।

লেবাননিজ ও পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের নিরাপত্তা বিষয়ক ঐ সকল অফিসারদের নিকট হতে জর্ডান সামরিক বাহিনী’র ২০০টি ইউনিফর্মও উদ্ধার করা হয়েছে। যার মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, সিরিয়ার নিরপত্তা বিষয়ে জর্ডানের হস্তক্ষেপ এদেশের বিপর্যয়কে আরো গুরুতর করে তুলেছে।

জর্ডানের সংবাদ বিষয়ক ওয়েব সাইট ‘আমুন’ও গত ২৭শে জুন এ সংবাদকে ‘সিরিয়া সংকট গুরুতর করার জন্য জর্ডানকে অভিযুক্ত করলো দামেস্ক’ শিরোনামে প্রকাশ করে লিখেছে যে, সিরিয় টেলিভিশন এ সংবাদ প্রচার করেছে।

ঐ সংবাদে বলা হয়েছে, জর্ডানের হস্তক্ষেপ সম্প্রতি মিগ-২১ সহ সিরিয়ার একটি পাইলটের পলায়নের মাধ্যমে শুরু হয়েছে। সিরিয় বিমান বাহিনী’র পাইলটরা এদেশ হতে পৃথক হচ্ছে-এ ধরণের সংশয় জনসাধারণের মনে সৃষ্টির নিমিত্তে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।

সম্প্রতি সিরিয়ার ডামপ্রেস সিরিয় বিমান মিগ-২১ এর জর্ডানের উদ্দেশ্যে পলায়নের বিষয়ে জানিয়েছে যে, জর্ডানের নিরাপত্তা বিভাগের সাথে সিরিয় এ পাইলটের যোগাযোগ ছিল। সিরিয় এ পাইলটকে একজন স্ত্রী, মোটা অংকের অর্থ এবং ইউরোপে জীবন-যাপনসহ অন্যান্য প্রলোভন দেখিয়ে সিরিয়া হতে পলায়নের প্রতি উদ্বুদ্ধ করা হয়।

আল-সোবাত আরো লিখেছে যে, সিরিয় সৈন্যদের হাতে এদেশের বিভিন্ন সন্ত্রাসী দলের বারবার পরাজয় সত্ত্বেও এ সকল পরাজয়কে ধামাচাপা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সিরিয়া সরকারের পতনের কথা বলে এবং স্বার্থান্বেষী গণমাধ্যমসমূহও তাদেরকে সমর্থন জানায়।

এ প্রতিবেদনে বলা হয়েছে যে, সকল চাপকে উপেক্ষা করে সিরিয়ার জনগণ ও এদেশের সামরিক বাহিনী দেশের প্রতি প্রতিশ্রুতিশীল। পাশাপাশি সিরিয়ার সরকারী সংস্থাসগুলো বিপর্যয়ের শুরু হতে দেশের প্রতি সমর্থন জানিয়ে আসছে এবং সিরিয়ার প্রতি সমর্থন ব্যক্তকারী দেশ রাশিয়া ও ইরানের অবস্থানও অটল।#