৩১ জুলাই ২০১২ - ১৯:৩০

আহলে বাইত (আ.) এর অনুসারীদের হত্যার মিশন বন্ধ হয়নি পবিত্র রমজান মাসেও। তারা মহান আল্লাহর অতি পবিত্র এ মাসের পবিত্রতাকে লঙ্ঘন করে আরো দুই জনকে হত্যা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : শিয়া মাযহাবের শত্রুতার ধারা পবিত্র রমজান মাসেও বন্ধ হয়নি। তারা পবিত্র এ মাসের পবিত্রতাকে লঙ্ঘন করে তাদের হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।

করাচী

গত রবিবার ইফতারের মাত্র ৫ মিনিট পূর্বে পাকিস্তানের করাচী শহরের ‘মালাইর’ অঞ্চলের একটি দর্জির দোকানে সিপাহে সাহাবা সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

এ হামলায় পাকিস্তানি শিয়া নাগরিক, মাহদী হুসাইনে’র পুত্র ‘মুজাম্মেল হুসাইন’ (৪৫) শহীদ হয়েছেন।

করাচী’র উত্তর অঞ্চলে রিয়াজে’র পুত্র ‘আসগার’ (২৪)ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার শরীরে ৫টি গুলিবিদ্ধ হয়। হামলার পরপরই তাকে আগাখান হাসপাতালে ভর্তি করা হয়। রিপোর্ট লেখা অবধি তিনি বেহুশ ছিলেন।

কোয়েটা

এদিকে একই দিনে পাকিস্তানের বালুচিস্তান রাজ্যের কোয়েটা শহরের ‘হাজার গাঞ্জী’ এলাকায় কুরবান আলী নামক আহলে বাইত (আ.) এর এক অনুসারী সিপাহে সাহাবা সন্ত্রাসীদের কর্তৃক অপহৃত হয়েছেন। তিনি পবিত্র স্থানসমূহের যেয়ারত শেষে ইরান হতে ফিরছিলেন। পথিমধ্যে একটি রেস্ট সেন্টারে যাত্রা বিরতী’র সময় তিনি সিপাহে সাহাবা সন্ত্রাসীদের কর্তৃক অপহৃত হন। এ রিপোর্ট লেখা অবধি তার কোন সংবাদ পাওয়া যায়নি।

ঝাঙ্গ

গত সোমবার, স্থানীয় এক ইমামবাড়ীতে হযরত আব্বাস (আ.) এর আলাম স্থাপনের সময় সিপাহে সাহাবার স্নিপার রাইফেলধারী সন্ত্রাসী’র হামলার শিকার হয়েছেন ‘মেহর আযাম’ ও ‘নাসের আব্বাস’ নামক দুই শিয়া যুবক। সৌভাগ্যবশতঃ এ দুই যুবকের উভয়েই আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিনে বালুচিস্তান রাজ্যের জাফার আবাদ এলাকায় হাজী মুত্তাহাল খান ইমরানী’র পুত্র ‘কাদের বাখ্‌শ’ লাশকারে ঝাঙ্গাভি সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন। শহীদের পিতা উক্ত অঞ্চলের ধর্মীয় অনুষ্ঠানাদি আয়োজনের দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসের শুরু হতে এ অবধি পাকিস্তানে ৪ জন শিয়া সালাফি ও ওয়াহাবীপন্থী উগ্র সন্ত্রাসীদের হাতে শাহাদাত বরণ করেছে। এ নিয়ে চলতি মাসে পাকিস্তানি শিয়া শহীদদের সংখ্যা ২০-এ পৌঁছেছে।#