৩ আগস্ট ২০১২ - ০৫:২৫

সিরিয়ার বিষয়ে জাতিসংঘ ও আরব লীগের নিযুক্ত প্রতিনিধি কুফি আনান তার এ দায়িত্বের মেয়াদ না বাড়ানোর আবেদন জানিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আল-জাজিরা চ্যানেল ঘোষণা করেছে যে, সিরিয়ার বিষয়ে জাতিসংঘ ও আরবলীগের প্রতিনিধি তার এ দায়িত্বের মেয়াদ না বাড়ানোর আবেদন জানিয়েছেন।

চ্যানেলটি জাতিসংঘের মহাসচিব বান কি মুনে’র বরাত দিয়ে জানিয়েছে যে, কুফি আনান, সিরিয়ার বিষয়ে জাতিসংঘের প্রতিনিধির পদ হতে পদত্যাগ করেছেন।#