আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট:: জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার সন্ধ্যায় তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাতে বান কি মুন ন্যাম শীর্ষ সম্মেলনের আয়োজন করায় ইরানকে ধন্যবাদ জানান। এ সময় বান কি মুন তেহরান সফরে আসায় সন্তোষ প্রকাশ করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি আশা প্রকাশ করে বলেন, তার দেশের নেতৃত্বে আগামী তিন বছর এ সংস্থা আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে।
এর আগে আজ তেহরান সময় বেলা ৩টায় জাতিসংঘের একটি বিশেষ বিমানে তেহরান পৌঁছান বান কি মুন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ খাযায়ী।
এরপর মিস্টার মুন ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলির সঙ্গে সাক্ষাত করেন।
ন্যামের ষোড়শ শীর্ষ সম্মেলনে বিশেষজ্ঞ পর্যায়ের এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এরইমধ্যে শেষ হয়েছে।
/ 101