১ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের বিদ্রোহী কমান্ডার ইউসেফ আল-হামো নিহত হয়েছেন।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের বিদ্রোহী কমান্ডার ইউসেফ আল-হামো নিহত হয়েছেন। বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা এ কথা নিশ্চিত করেছে। তবে, ইউসেফ হামো কখন এবং কিভাবে নিহত হয়েছেন তা এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগেও দেশটিতে সরকারি বাহিনীর অভিযানে বেশ কয়েকজন বিদ্রোহী কমান্ডার নিহত হয়েছেন।

প্রায় দেড় বছর ধরে সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতা চলছে। বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সরকার-বিরোধী ততপরতায় লিপ্ত রয়েছে। এ সময়ে বিদ্রোহীদের চোরগোপ্তা ও আত্মঘাতী বোমা হামলায় সিরিয়া হারিয়েছে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দেশটির ভাইস প্রেসিডেন্টকে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বহুবার বলেছেন- ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব, কাতার, তুরস্ক এবং আমেরিকা এসব সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে। এসব দেশও আজকাল প্রকাশ্যে বলছে, তারা অর্থ ও অস্ত্র দিয়ে বিদ্রোহীদেরকে সহায়তা করছে।#

(সূত্র : রেডিও তেহরান)