৫ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা নিয়ে ইসরাইলি গোয়েন্দাদের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে –এমন রিপোর্ট ফাঁস হওয়ার পর প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু।

বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা নিয়ে ইসরাইলি গোয়েন্দাদের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে –এমন রিপোর্ট ফাঁস হওয়ার পর প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু।

ঘটনা এখানেই থেমে থাকেনি, তিনি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক বৈঠকও স্থগিত করেছেন। বিশ্বাসঘাতক বলে গালি দিয়েছেন মন্ত্রিসভার সদস্যদের। নেতানিয়াহু বলেছেন, "এই বৈঠকের কেউ একজন নিরাপত্তা বিষয়ক গোপনীয়তা ফাঁস করে দিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।"

মঙ্গলবার নেতানিয়াহু ইরানে হামলা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক এ বৈঠক শুরু করেছিলেনিএবং বৈঠক বুধবার পর্যন্ত গড়ায়। কিন্তু, বৈঠকের দ্বিতীয় দিনে তিনি ক্ষিপ্ত হয়ে তা মুলতবি করেন। এদিনই গণমাধ্যমে নিরাপত্তা ও ইরানের ওপর হামলার বিষয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যকার মতভেদের কথা ফাঁস হয়ে গেছে। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে-মঙ্গলবারের বৈঠক শেষ হওয়ার পরপরই ভয়াবহ কিছু ঘটে গেছে; মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক তথ্য ফাঁস হয়েছে।

বুধবার ইসরাইলের ইদিয়োত আহারোনোত পত্রিকা একটি প্রতিবেদনের শিরোনাম করেছে- "ইরান সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলোর মাঝে মদভেদ।"

ওই প্রতিবেদনে বলা হয়েছে- মোসাদ, শিন বেথ এবং সেনা গোয়েন্দাসহ ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলার সময়কাল নিয়ে একমত হতে পারেনি। এতে আসলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর কতটা ক্ষতি হবে তা নিয়েও রয়েছে তাদের মাঝে বিস্তর মতপার্থক্য।#

(সূত্র : রেডিও তেহরান)